পবিপ্রবিতে রংধনুর নয়া কমিটি: সভাপতি মামুন, সম্পাদক সুমন
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন রংধনুর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ মামুনকে সভাপতি ও এনাম আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংগঠন এর বিদায়ী সভাপতি নিত্যানন্দ সরদার ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম নাঈম আংশিক কমিটি অনুমোদন দেয়।
অন্যান্য পদপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি- আশরাফুল হোসেন, স্বতঃসিদ্ধ রায় কপিল, তাহজীব মন্ডল নিশাত, ইফতেখায়রুল ইসলাম রাফি, রাফাত হোসেন, রাকিবুল হাসান রাকিব, সালাউদ্দীন ইউসুফ, সুরাইয়া মাধুরী, অসিউজ্জামান অনিক, চপল সরকার ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, অমিত রায়, সুরঞ্জন ঢালী, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাঈদা টুনু, জি এম হাসনান সবুজ, চলন্তিকা সরকার, প্রচার সম্পাদক-ইভান আহমেদ, কোষাধ্যক্ষ-দীপ্ত রায়, দপ্তর সম্পাদক-সায়মুন ইবনে আজাদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ৮ম ব্যাচের হাতে গড়া সংগঠন রংধনুর যাত্রা শুরু ২০১০ সালে। নানামুখী কর্মকান্ডের মাধ্যমে রংধনু বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

