কুবিতে বেতন কাঠামোতে অসঙ্গতি দূরীকরণের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পালন করে। কর্মসূচিটি বৃহস্পতিবার ক্যাস্পাসের সাংবাদিক চত্ত্বরে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পালিত হয়।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা এ সময় সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেন। এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আহসান উল্ল্যাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী কামাল উদ্দিনের উপস্থাপনায় সভাপতি মো: আইনুল হকের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তির ঘটে। এ সময় সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •