বাকৃবিতে ‘গ্রীষ্মকালীন সবজি চাষ’ প্রতিযোগিতার ওরিয়েন্টশন অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাকৃবি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত শাক সবজি চাষ প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ওরিয়েন্টেশন কর্মসূচি বৃহষ্পতিবার বাউএক চাষি হোস্টেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাউএক আওতাভূক্ত সমিতির সদস্যদের বাড়ির আঙিনায় ‘গ্রীষ্মকালীন সবজি চাষ’ প্রতিয়োগিতার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র।

জানা যায়, বাউএক পরিচালক প্রফেসর ড. গোলাম ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহা. রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. রাকিব উদ্দিন।

প্রধান অতিথি ড. করিম বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন মানুষের পুষ্টির চাহিদা পূরণে আমাদের মনোযোগী হতে হবে আর তাই পরিবারের পুষ্টির যোগান দিতে আমাদের বাড়ির আঙিনায় বেশি করে শাক সবজি চাষ করতে হবে।

পরে সমিতির আওতাভূক্ত কৃষক কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাউএক আওতাভূক্ত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: