গাজীপুরে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’ শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে ৮ জানুয়ারি গাজীপুর অঞ্চলের প্রতিযোগিতা বাংলাদেশ ধান গবেষণা ইনন্সিটিউট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসএসসি (৯ম থেকে ১০ম শ্রেণী )ও এইচএসসি (একাদশ ও দ্বাদশ) দুটি পর্যায়ের গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। বাংলাদেশ ধান গবেষণা ইন্সিটিউটের মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস সকাল ৯.০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করবেন।

উদ্বোধন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ড. মোঃ শাহজাহান কবীর পরিচালক (প্রসাসন), বাংলাদেশ ধান গবেষণা ই্নন্সিটিউট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গাজীপুরের ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক এবং সমকাল প্রতিনিধি ইজাজ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ত করেন বাংলাদেশ ধান গবেষণা ইনন্সিটিউট-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ গাজীপুর অঞ্চলের সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান মিলন।

Sci4

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

এমসিকিউ পদ্ধতিতে সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর পুরস্কার বিতরন, বিজ্ঞান সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মেধাক্রম ভিত্তিতে উভয় গ্রুপ থেকে ১ম ১০ জন করে আগামী ২২ জানুয়ারী ২০১৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের কার্জন হলে অনুষ্ঠিত ‘জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: