শিক্ষকদের কর্মবিরতিতে অচল সিকৃবি

সিকৃবি প্রতিনিধি:
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

স্বতন্ত্র পেস্কেল এবং অষ্টম জাতীয় পেস্কেলে বৈষম্য নিরসনের দাবিতে দেশের ৩৭ টি বিশ্ববিদ্যালয়েরর মত সিকৃবিতেও শিক্ষকরা পূর্ন ককর্মবিরতি পালন করেন। কোন অনুষদে ক্লাস পরীক্ষা হয় নি। বিভিন্ন ব্যাচের ফাইনাল পরীক্ষাও এসময় অনুষ্টিত হয়নি। এ অবস্থা চলতে থাকলে একাডেমিক স্থবিরতা, সেশন জটের আশংকা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে শিক্ষার্থীদের বহনকারী কোন বাসও ক্যাম্পাস ছেড়ে যায় নি।

  •  
  •  
  •  
  •