বেরোবি শিক্ষার্থী আদরকে বাঁচাতে এগিয়ে আসুন

বেরোবি প্রতিনিধি:
রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের অপার সম্ভাবনাময় তরুণ মেধাবী ছাত্র আদরের দু’টি কিডনিই অকেজো হয়ে যাচ্ছে।

বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরি ভিত্তিতে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । কিন্তু তার পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। এ অবস্থায় আদরের জীবন বাঁচাতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

চিকিৎসকরা জানিয়েছেন, আদরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। কিডনির পাশাপাশি তার হার্টেও সমস্যা দেখা দিচ্ছে। মেধাবী শিক্ষার্থী আদর বাঁচতে চায়, সুস্থ হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়।

ছেলেকে বাঁচাতে আদরের কৃষক পিতা মো. ইউনুছ আলী নিজের সাধ্যমত ছেলের চিকিৎসা করিয়েছেন। এরপরও আদরের সম্পূর্ন সুস্থ হয়ে উঠেনি। আদরের উন্নত চিকিৎসার জন্য এখনোও প্রয়োজন ২ লক্ষ টাকা । এমতাবস্থায় মো. ইউনুছ আলী ছেলের উন্নত চিকিৎসা করানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশে থাকা প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন।

আদরের চিকিৎসায় সহযোগিতা করতে ০১৭৯৭-৯৮৬৯০৮ (আদরের বাবা) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিকাশে সাহায্য পাঠাতে চাইলে- ০১৭৯৭-৯৮৬৯০৮ নম্বরে সাহায্য করা যাবে।

  •  
  •  
  •  
  •