সিকৃবিতে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) একাডেমিক ক্লাস স্বাভাবিব ভাবে চলছে।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সিকৃবিতেও অনির্দিষ্ট কালের কর্মবিরতি ১১ জানুয়ারি থেকে শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা আবার ক্লাসে ফিরে আসেন।
সকাল ৯ টা থেকেই সকল অনুষদেই ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়। তবে পূর্বঘোষিত পরীক্ষাসমূহের স্বাভাবাকভাবে অনুষ্টিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রন শাখা সূত্রে জানা যায়।

