তানোরে শিক্ষক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তানোর (রাজশাহী) সংবাদদাতা :

রাজশাহীর তানোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি তানোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় তানোর শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঞাঁ ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী। অনুষ্ঠানে এসএসসি ও জিএসসির ৯৪ জন কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা ও পুরুস্কার দেয়া হয়। এছাড়া বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •