গোপালগঞ্জে তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব শুরু

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর ও বাগেরহাট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল নিয়ে ২২ জানুয়ারী শুরু হবে রংপুর অঞ্চলের বিতর্ক উৎসব।

দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে প্রথম ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ । ‘তথ্য–যুক্তি–প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসবের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৬টি অঞ্চলে।

বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার (campus2career24.com)। সহযোগিতা করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ।

  •  
  •  
  •  
  •