রাবিসাসের সভাপতি মাহবুব ও সম্পাদক রফিক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রথম আলোর মাহবুব আলমকে সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ও দৈনিক সোনার দেশের রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৬-১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাবিসাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার রাতে রাবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য আসলাম-উদ-দৌলা ও সদ্যবিদায়ী সভাপতি এমএ সাঈদ শুভ।

পনের সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ হাসান আদিব (যুগান্তর ও সোনালী সংবাদ), সহসভাপতি-২ মোস্তাফিজ মিশু (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মানিক (বাসস), সাংগঠনিক সম্পাদক আবু জাফর (রেডিও পদ্মা), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম (নিউ নেশন), দপ্তর সম্পাদক মুস্তাফিজ রনি (বাংলাদেশ অবজারভার), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান (রাইজিংবিডি), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তালহা তারেক (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক সাঈদ হাসান রাজ (খবর ২৪ঘণ্টা), তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদ রিন্টু (জাগো নিউজ), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ (মানবজমিন), কার্যকরী পরিষদ সদস্য-১ আসাদুজ্জামান রিফাত (সবুজবাংলাদেশ24.কম), কার্যকরী পরিষদ সদস্য-২ সিরাজুচ ছালেকিন (পরিবর্তন ডটকম)।

কমিটিতে সমম্মানিত সদস্য হয়েছেন রোকন রাকিব (কালের কণ্ঠ)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ সাঈদ শুভ (ডেইলি স্টার), সুজন নাজির (সকালের খবর)।

  •  
  •  
  •  
  •