মাদকের বিরুদ্ধে পবিপ্রবি ছাত্রের ব্যতিক্রমী প্রচারণা

মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি:
মাদক যুব সমাজ ধবংসের অন্যতম একটি বড় কারণ। সারা দেশের আনাচে কানাচে যখন মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে না যুব সমাজ তখন সেই মাদকের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাইসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন আনাচে কানাচে।

তিনি মোঃ শামছুল আরেফিন। বাড়ি ফরিদপুরে। পড়াশোনা করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ( ডিভিএম) ডিগ্রির ২য় বর্ষে।

আরেফিন বলেন, “প্রতিনিয়ত দেশব্যাপী মাদকের কালো থাবা নিয়ে নিউজ দেখি, কিভাবে যুব সমাজের অবক্ষয় হচ্ছে, কিভাবে মানুষ তাদের সুন্দর জীবনটাকে নষ্ট করছে, এই বিষয়গুলো আমাকে ভাবিয়ে তুলে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি মাদকের বিরুদ্ধে প্রচারণায় নেমেছি।

তিনি বলে, আমার ইচ্ছা এবার মোট ৬ টি জেলার মানুষদের মাদক এর ভয়াবহতা সম্পর্কে জানাবো।

arefin7

মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রচারণায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ শামছুল আরেফিন

ইতিমধ্যে আরেফিন ফরিদপুর, রাজবাড়ী জেলার প্রচারণা শেষ করে এখন পাবনায় রয়েছেন। এরপর তিনি কুষ্টিয়া সিরাজগঞ্জ ও ঢাকা যাবেন।

আরেফিন ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মাদক এর ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এবং মাদকবিরোধী লিফলেট প্রদান করেছেন বলে জানিয়েছেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: