কুবিতে ইএমএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
এস এম জোবায়ের,কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ইএমএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় কনফারেন্স রুমে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগের নিয়মিত শিক্ষার্থী মিথিলা আফরিনের সঞ্চালায় এবং প্রোগ্রাম পরিচালক ও বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন এম এম শরিফুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার। এতে আরও বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল আলম, প্রভাষক শারমিন সুলতানা। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খায়রুল আলম, মোজাম্মেল হক এবং মুহিব উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ইএমএ নবীন শিক্ষার্থীরা ও বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও গিফ্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ইএমএ প্রোগ্রামে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে নবীন ও মধ্য বয়সীদের মিলন মেলা এবং তাদের মাঝে উচ্ছ্বাসও প্রাণের সঞ্চার হবে।’ তিনি আরও বলেন,‘অর্জিত জ্ঞান স্কুল কলেজের কোমলমতি ছেলে-মেয়েদেরকে দেত্তয়ার মাধ্যমে তাদের ইংরেজি ভীতি দূর করতে হবে এবং ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহী করে তুলতে হবে। তাহলেই আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এম এম শরিফুল করিম বলেন, ‘ইএমএ প্রোগ্রাম আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানকার অর্জিত শিক্ষা ভবিষৎতে নিজেদের গড়তে সাহায্য করবে।’
এ সময় রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ‘ইংরেজি ভীতিই ইংরেজি শেখার পথে প্রধান প্রতিবন্ধকতা। এই কোর্সের মাধ্যমে নিজেদেরকে শাণিত করে ইংরেজির দুর্বলতা ও সীমাবদ্ধতা দূর করতে হবে।

