বশেমুরবিপ্রবিতে বিশ্ব হিসাববিজ্ঞান দিবস পালিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলির ডাবল এন্ট্রি সিস্টেম এর অবদান ধারণ ও ১০ নভেম্বর বিশ্ব হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে আজ ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।
বশেমুরবিপ্রবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের কেন্দ্রীয় সংগঠন এ আই এস বিজনেস ক্লাবের উদ্যোগে র্যা লি ও আলোচনা সভা উদযাপিত হয়। বেলা ১১টার সময় র্যালিটি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থাকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দীন, প্রক্টর ড. হালিমা খাতুন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, বশেমুরবিপ্রবি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
পরে বিজনেস ফ্যাকাল্টিতে কেক কেটে আলোচনা সভা শুরু হয়। এ আই এস বিজনেস ক্লাবের প্রণেতা দেবাশীষ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার মো: নাসিরউদ্দীন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আব্দুস সাত্তার, ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক মো. সোলাইমান হোসাইন এবং এ আই এস বিজনেস ক্লাবের উপদেষ্টা উজ্জ্বল মন্ডল। এসময় মাননীয় ভাইস চ্যান্সেলর উপস্থিত সাংবাদিকদের সামনে হিসাববিজ্ঞানের গুরুত্ব ও ক্যারিয়ার ভিত্তিক উপদেশ তুলে ধরেন।

