ইয়াং সায়েন্টিস্ট এওয়ার্ড পেলেন সিকৃবি ছাত্র ডা: মোহাম্মদ হোসেন

সিকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ (বিএসভিইআর) আয়োজিত ইয়াং সায়েন্টিস্ট বেস্ট প্রেজেন্টেশন এওয়ার্ড পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডাঃ মোহাম্মদ হোসেন।

গত ২২-২৩ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২২ তম বিএসভিইআর সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্টিত হয়। এতে ইয়াং সায়েন্টিস্ট বেস্ট প্রেজেন্টেশন নির্বাচিত হন ডাঃ মোহাম্মদ হোসেন।

এসময় তাকে সনদপত্র এবং স্বর্ণপদক প্রদান করা হয়। তিনি সিকৃবি’র ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে প্যারাসাইটোলজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার এই সাফল্য অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিস্টরা।

  •  
  •  
  •  
  •