রাবিতে ‘স্বজন’ এর শীতবস্ত্র বিতরণ

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকা ও রেল লাইনের পাশের বস্তির শতাধিক পরিবারের মাঝে তারা এ শীতবস্ত্র বিতরণ করে।

এসময় স্বজনের উপদেষ্টা পরিষদের সদস্য ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি এম শফিউর রহমান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সালাহ্উদ্দিন শীতবস্ত্র বিতরনে অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে স্বজন’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি আশিকুল ইসলাম বলেন, ‘সেবা ত্যাগ সম্প্রীতি প্রগতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে বুকে ধারন করে ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ প্রতিপাদ্যে ২০০২ সালের ১২ই অক্টোবর থেকে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি আমরা। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে।

এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বজন’র উপ-উপদেষ্টা ফাহমিদা লাইজু ও লাবু রেজা, স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি আশিকুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আগত স্বজন’র কর্মীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  

Tags: