বাকৃবির ৩১৯তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩১৯ তম সিন্ডিকেট অধিবেশন শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস-চ্যান্সেলর এর অফিস কক্ষ সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেটে সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসান এর সভাপতিত্বে সিন্ডিকেট অধিবেশনে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. নাজিম আহমাদ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. আবুল হাশেম, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম এ সাওার মন্ডল, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব জনাব সাইফুল ইসলাম।
সভার শুরুতে সিন্ডিকেট সদস্যবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ড ও উচ্চতর কৃষি শিক্ষা, আধুনিক গবেষণা, স¤প্রসারণ ও প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিন্ডিকেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।
সিন্ডিকেট অধিবেশনে শিক্ষা-গবেষণা ও প্রশাসনিক অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডার ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিবর্গে শোক প্রস্তাব গ্রহণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত করা হয়।

