বাকৃবিতে আইইউসিএনের কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘পানি ব্যবস্থাপনার নীতি এবং বাস্তবায়নের কাঠামো তৈরি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আয়োজনে সোমবার বিকেল ৪ টার দিকে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সহযোগিতা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

কর্মশালায় মাটির ক্ষয়রোধ নিয়ন্ত্রণ, উর্বরতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্যরক্ষা, পানির স্তর নিয়ন্ত্রণ, মাটি ও পানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, ইটের ভাটার দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন নিশ্চিতকরণে ওই কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সিনিয়র প্রোগাম অফিসার এ বি এম সারোয়ার আলম। এরপর উপস্থিত অতিথিরা একটি দলগত আলোচনায় অংশ নেন। দলগত আলোচনায় সঞ্চালনার দায়িত্ব পালন ও সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন।

  •  
  •  
  •  
  •  

Tags: