শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি রসুল, সম্পাদক সজিব
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাষা চর্চার সংগঠন শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২০-২১ মেয়াদে সভাপতি হিসেবে মো. রসুল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে নূর মোহাম্মদ খান সজিব নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সংগঠনের চীফ মডারেটর অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, ইসরাত জাহান প্রমি, জি এম রাসকিন, ইমরান অাহমেদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমরানুজ্জামান হৃদয়, কোষাধ্যক্ষ পদে শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে জয়যুক্ত কর্মকার, মো. সুফল মিয়া, মো. রোকনুজ্জামান রকি, খুরশিদ জাহান মিষ্টি, সোহানুর রহমান, ফয়সাল বখতিয়ার এবং মো. সাইফুদ্দীন মানিক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। আগামী ২১ এপ্রিলের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য বলা হয়েছে।

