রাবি শিক্ষক ড. নাসের আর নেই

আসাদুজ্জামান রিফাত, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের আর নেই। বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১০টার দিকে তিনি তার চেম্বারে আসেন। চেম্বারের দরজা খোলার সময় তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এসময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত শিক্ষক তাকে মৃত ঘোষণা করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক রিপতার হোসেন জানান, ‘বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার নামাজ-ই-জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাগেরহাট জেলায় তার নিজ গ্রামে তাকে দাফন করা হবে।’

এদিকে এই শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজনউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  •  
  •  
  •  
  •