গোপালপুরের পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের আশীর্বাদ ও নবাগতদের নবীনবরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকিত গোপালপুরের স্বপ্নদ্রষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
আলোচনায় অংশনেন ভি.এম. কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট’র অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মহি উদ্দিন মুক্তা, হামিদুল ইসলাম, আবু সাঈদ, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য হারুন অর রশিদ বাদল, খালিদ হাসান লিপন ও খন্দকার শরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বিদ্যালয়ে সহকারি শিক্ষক মো. এনামুল হক চৌধুরী হিমেল।
প্রসঙ্গত, এ বছর প্রতিষ্ঠান থেকে মোট ২৫৫জন ও ভোকেশনাল থেকে ৮০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

