শিশুদের পিঠা খাওয়ালো সিকৃবির ‘কৃষ্ণচূঁড়া’
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ছিন্নমূল শিশুদের পিঠা বিতরন করা হয়েছে।
২৯ জানুয়ারি শুক্রবার “কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়” এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার ছিন্নমূল শিশুদের শীতের ভাপা পিঠা খাওয়ানোর আয়োজন করে।
এতে সার্বিকভাবে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের আরেকটি সংগঠন “পাঠশালা একুশ”। তারা ছিন্নমূল শিশুদের সপ্তাহে দুদিন পড়াশোনা করিয়ে থাকে এবং বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে থাকে।
উল্লেখ্য, উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রভাষক জনাব পার্থ প্রতীম বর্মণ এবং দুই সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্য। এসময় প্রায় ১০০ জন শিশুকে পিঠা খাওয়ানোর মধ্যে দিয়ে কার্যক্রম শেষ হয়।

