অপহৃত রাবি শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী এম আর এম আক্তারুজ্জামান (কচি) কে অপহরণের ১১ দিনের পরেও সন্ধ্যান না মিলায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আখতারুজ্জামান বর্তমানে এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
বিভাগের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক এ কে এম আব্দুল মজিদ, অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ও আক্তারুজ্জামানের স্ত্রী শামীমা জামান। এ সময় বিভাগের শতাধিক শিক্ষাক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকাশ্য দিবালোকে এভাবে একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরন করায় আমরা ভীত সন্তন্ত্র ও আতঙ্কিত। অপহরন হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন কচিকে উদ্ধার করতে পারেনি। তাই তাকে যেন দ্রুত উদ্ধার করা হয় সেজন্যে আমরা ও তার পরিবার সহ ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কচিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে কচির সহধর্মিণী শামীমা জামান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে অপহরন করার ১০ অতিবাহিত হলেও খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নিকট বারবার অবহিমত করা হলেও তারা কোন ভ্রক্ষেপ করছে না । আমার স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এসময় মানববন্ধনের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ২১ তারিখ দুপুর দেড়টার দিকে রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায় একটি দোকানে চা খাওয়ারত অবস্থায় সাদা রংয়ের মাইক্রো বাসে করে কয়েকজন দুর্বৃত্ত কচিকে তুলে নিয়ে যায়। অপহরনের ১০ দিন পরেও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না কচির।

