রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ ফেব্রুয়ারি

আসাদুজ্জামান রিফাত, রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হবে। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ইলয়াছ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তিকৃত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে। ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় অফিস থেকে তারা জানতে পারবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণে বেশ কিছু আসন শূণ্য হয়। এসকল আসন শূণ্য আসন পূরণের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানো হয়। এসব কারণে ২০ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: