সিকৃবিতে বাঁধন ইউনিটের নবীনবরণ সম্পন্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় ররক্তদাতাদের সংগঠন বাঁধন এর উদ্যোগে নতুন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়েছে।
৪ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ ঘটিকায় ‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট এর নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এ সময় বাঁধন সিকৃবি ইউনিটের সকল কর্মী, রক্তদাতা, কার্যকরি কমিটি-২০১৫ এর সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
এসময় ইউনিটের সাধারন সম্পাদক গোলাম রাব্বী সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা সেচ্ছায় রক্তদানের উপকারিতা, বাঁধন এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

