৭ কোটি ২০ লাখ বই মুদ্রণে দরপ্রস্তাব অনুমোদন প্রাথমিকেরক
নিউজ ডেস্কঃ
২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের এক থেকে ৯৮টি লটের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। এই দরপ্রস্তাবে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই মুদ্রিত হবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে দরপ্রস্তাবটি অনুমোদনের প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি অর্থায়নে বইগুলো মুদ্রণে খরচের প্রস্তাব করা হয়েছে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়, শিক্ষার্থীদের কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য বইগুলো মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করলে ৯৮টি লটে ১০২২টি দরপত্র জমা পড়ে এবং ১০২০টি দরপত্র রেসপনসিভ হয়। এসব দরপত্রের মধ্য থেকে ৯৮টি লটের বিপরীতে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের নিকট থেকে বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

