বাকৃবিতে পশুপালন অনুষদের র্যাগ ডে পালন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের দুই দিনব্যাপী র্যাগ ডে পালিত হচ্ছে।
রবিবার বেলা ১১টার দিকে পশুপালন অনুষদীয় গ্যালারীতে র্যাগ ডে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০১১-১২সেশনের শিক্ষার্থীরা এই র্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে।
র্যাগ ডে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. নজমুল হাছান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান প্রমুখ।
র্যাগ ডের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষার্থী স্বর্ণালী জাহান পান্না ও মো. রকুন্নুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
র্যাগ ডে অনুষ্ঠানের ভিডিও দেখুন:

