ভেট হসপিটাল ভেটেররিনারি শিক্ষার চার্চ: সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বলেছেন, ভেটেরিনারি শিক্ষার জন্য ভেটেরিনারি হসপিটালের চার্চ হিসেবে কাজ করে।
হসপিটালের ক্লাসে নিয়মিত অংশগ্রহন করে কিট বক্সের সঠিক ব্যবহার করার উপরও জোর দেন। ক্যাম্পাসের ভেটেরিনারি হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস চালুর জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সিকৃবি’র ডিভিএম ১৮ তম ব্যাচের “কিট বক্স বিতরণ অনুষ্টান-২০১৬” তে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের ব্যাবস্থাপনায় এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগিতায় সেন্ট্রাল অডিটোরিয়ামে এ অনুষ্টানের আয়োজন করা হয়। সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ নাসরীর সুলতানা লাকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হারুন-অর-রশীদ সহ অন্যান্যরা। এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম উপস্থিত শিক্ষার্থীদের হাতে কিট বক্স তুলে দেন। এসময় ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

SAUV7

কিট বক্স বিতরণী অনুষ্টানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ

এরপর দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বর্তমান ও নতুন বিভিন্ন মেডিসিন প্রোডাক্ট শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রোডাক্ট নোট বিতরন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: