বাসে হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে সন্ত্রাসী হামলা ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল নয়টায় ক্যাম্পাসের কাঁঠাল তলায় জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা ক্যাম্পাসে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীদের দাবি প্রশাসন হামলার ঘটনায় এখনও মামলা করেনি। যতক্ষণ ছাত্রী নির্যাতনকারী ও সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বলেন, ‘শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে সন্ত্রাসী হামলা ও ছাত্রীদের নির্যাতন করা হয়েছে। প্রশাসন এর বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়নি। ওই হামলায় আক্তারুজ্জামানের তিনটি রগ কেটে যায়। এছাড়াও ২৫ জন আহত হয়েছেন।’

উল্লেখ্য, গতকাল রোববার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে শিক্ষার্থী বহনকারী একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২)। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশাল গাড়ি বহরের একটি র‌্যালি যাচ্ছিল। এ সময় র‌্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুড়লে ছাত্ররা প্রতিবাদ করেন।

পরপরই র‌্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড় ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে। তারা ছাত্র-ছাত্রীদের বেদড়ক মারধর করে। তাদের হামলায় বাদ যাননি বাসে অবস্থানরত ছাত্রীরাও। শারীরীকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হাতের তিনটি রগ কেটে যায়। আক্তারুজ্জামান এখন কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: