বেরোবি উপাচার্যকে লোকপ্রশাসন বিভাগের ক্রেস্ট প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রোকেয়া স্মৃতি শিক্ষা পদক পাওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও শুভেচ্ছা জানিয়েছেন লোকপ্রশাসন বিভাগ।

শনিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান (প্রতিনিধি) জুবায়ের ইবনে তাহের সেতু, একই বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল ও সাব্বীর আহমেদ চৌধুরী উপাচার্যকে তাঁর অফিসে গিয়ে একটি সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা বিস্তারে অনবদ্য অবদানের জন্য ‘মহীয়সী নারী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক’ দেওয়া হয়ে থাকে। রংপুর রিপোর্টার্স ক্লাব তাকে এ সম্মাননা পদক প্রদান করে।

  •  
  •  
  •  
  •  

Tags: