সিকৃবিতে রোমান্টিক চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ প্রদর্শনী অনুষ্টিত

সিকৃবি প্রতিনিধিঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রোমান্টিক চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ প্রদর্শনী হয়েছে।

১৬ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সিকৃবি’র কেন্দ্রীয় অডিটরিয়ামে বিনোদন সংঘের আয়োজনে ভালবাসা দিবস উপলক্ষ্যে রোমান্টিক চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ এর প্রদর্শনী হয়েছে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় লাক্স তারকা পিয়া বিপাশা ও মনোজ কুমার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শুভাষীশ রায়, যাকে দেখা গিয়েছিল মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’ তে তারেক এর ভূমিকায়। চলচ্চিত্র দেখতে দুপুর থেকেই সিকৃবিসহ আশেপাশের শিক্ষাপ্রতিষ্টান থেকে দর্শকরা অডিটরিয়ামে ভিড় জমায়। নির্দিষ্ট মূল্যের টিকেটের বিনিময়ে দর্শকরা প্রদর্শনী উপভোগ কররে। প্রত্যেক দর্শককেই আস্তো ইফাদ চিপস প্রদান করা হয়। বিকেল ৩ টা, বিকেল ৫ টা ও সন্ধ্যা ৭ টা এ তিনটি সময়ে প্রদর্শনী অনুষ্টিত হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: