উন্নয়নের জন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে: বদিউল আলম

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘অর্থনীতিতে অগ্রগতি হলেও রাজনীতিতে আমাদের পশ্চাৎপদতাই ঘটেছে। তাই আমাদের অর্থনৈতিক এই অগ্রযাত্রাকে বেগবান করতে হলে আমাদের রাজনৈতিক অঙ্গন ও শাসন প্রক্রিয়াকে কলুষমুক্ত করতে, রাজনৈতিতে অনৈতিকতা, হানাহানি ও নগ্ন দলতন্ত্রের অবসান ঘটাতে, ভোটাধিকারসহ মানষের কতগুলো গুরুত্বপূর্ণ নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে এবং নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের রুদ্ধ পথকে উন্মুক্ত করতে হবে। মানুষের পথের কাটা সরিয়ে দিতে হবে। আমাদের গনতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও কার্যকর করতে হবে।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সমসাময়িক শাসনকার্যে আলোচিত ইস্যু’ বিষয়ক সেমিনারে ‘জাতীয় সংকট টেকসইভাবে নিরসনের লক্ষ্যে ‘জাতীয় সনদ’ শীর্ষক প্রবন্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘গনতন্ত্র হলো জনগনের সম্মতির শাসন। যে সম্মতি অর্জিত হয় নাগরিকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। তাই ভোটাধিকার নির্বাচন ও সরকার গঠনের ক্ষেত্রে জনসম্মতির অভাবে বাংলাদেশে এখন এক অস্বাভাবিক ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিভাগের সভাপতি ড. মো. আওয়াল হোসেন মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

উদ্বোধনী পর্ব শেষে সোমবার প্রথম দিনে আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ১০টা থেকে ১১টা পর্যন্ত মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) পরিচালক অধ্যাপক তোফায়েল আহমেদ ‘বাংলাদেশ : এজন্ডা ফর লোকাল গভারনেন্স রিফ্রম’, ও ১২টা থেকে ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়েল লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এটিএম ওবায়দুল্লাহ ‘ইজ বাংলাদেশ সিভিল সার্ভিস গেটিং লস্ট ইন দ্যা ব্লাক হোলস্ : রিভিসিটিং পলিটিসিজেশন প্রসেস’-এর ওপর আলোচনা করেন।

এছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সেন্টার ফর গভারনেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক আজিজুর রহমান ‘প্রপ্রোরশনাল রিপ্রেসেনটেশন ক্যান বি এ বেটার অপশন’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. মো. শামসুর রহমান ‘পয়টিকো-অ্যাডমিনিসট্রিটিভ স্ট্রাকচার ইন বাংলাদেশ : এ মারকো গভারনেন্স’ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পান্ড ‘মেকিং ইননোভেশন ওয়ার্ক : লোকাল গভারমেন্ট-এনজিও পার্টনারশিপ অ্যান্ড কোলাবোরেটিভ গভারনেন্স ইন রুরাল বাংলাদেশ’-এর ওপর আলোচনা করবেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও হেকেপ সাব প্রজেক্টের আয়োজনে দুই দিনব্যাপী এ সেমিনার শুরু হয়েছে। এতে মোট ৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: