বাকৃবিতে ক্লাস টেস্ট ও ফাইনাল পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত
বাকৃবি প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে আটকে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ক্লাস টেস্ট এবং ও ফাইনাল পরীক্ষা স্বশরীরে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহঃস্পতিবার (৩রা জুন) সন্ধ্যায় ডীন কাউন্সিলের মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১লা জুলাই থেকে লেভেল-৪, সেমিস্টার-১ এর পরীক্ষা শুরু করার কথা। করোনা পরিস্থিতি সাপেক্ষে পরবর্তীতে ধাপে ধাপে নিচের লেভেল এর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল হক সবুজ বাংলাদেশ 24 ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়ের সাথে ক্লাস টেস্ট সমন্বয় করে একত্রে নেয়া হতে পারে। তবে ক্লাস টেস্ট নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য এর আগে যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ আটকে থাকা বিভিন্ন অনুষদের ক্লাস টেস্ট অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের সাথে অনেক শিক্ষার্থীই ভিন্নমত পোষণ করেন। নেটওয়ার্ক সমস্যা সহ ডিভাইস সম্পর্কিত জটিলতাও অনেকে তুলে ধরেন। তারই প্রেক্ষিতে জরুরি সভায় আজকের সিদ্ধান্ত গৃহীত হয়।

