বাকৃবিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যানভাস সংগঠনের আয়োজনে ২ দিন ব্যাপি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বাকৃবি উপাচার্য প্রদর্শনীর উদ্ভোধন করেন।

জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে চিত্র প্রদর্শনী গ্যালারীর উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, ক্যানভাস সংগঠনের আহ্বায়ক সাদেকুর রহমান অরণ্যসহ বিভিন্ন চিত্র শিল্পীরা।

????????????????????????????????????

বাকৃবিতে আয়োজিত এই প্রথম চিত্র প্রদর্শনীতে বাকৃবির ২০ জন চিত্র শিল্পীর আঁকানো ৬৭টি ছবি স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

চিত্র প্রদর্শনী বিষয়ে আহ্বায়ক সাদেকুর রহমান অরণ্য জানান, আমরাই বাকৃবিতে এই প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। সকলের সহযোগিতায় এই প্রদর্শনী শেষ করতে চাই।

  •  
  •  
  •  
  •  

Tags: