আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

গত শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে পরপর তিন ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

আজ সোমবার (০৭ মার্চ) নিজেদের ৩য় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) ২ উইকেটে হারিয়েছে বাকৃবি ক্রিকেট টিম। দলের পক্ষে সবোর্চ্চ ৪ উইকেট নেন মুবতাসিম ফুয়াদ।

এর আগে ১ম ম্যাচে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) ৪২ রানে এবং ২য় ম্যাচে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) ৪ উইকেটে হারায় বাকৃবি ক্রিকেট টিম।

এদিকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: