সিকৃবিতে বিশ্ব নারী দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান”-এই স্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলা শাখা যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ পালন করেছে।

আজ দুপুর ১.০.০ টায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ ভবনের সামনে ”প্রজন্ম মঞ্চ” থেকে একটি বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র‌্যালীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করে।

র‌্যালী শেষে বাংলাদেশের সকল সফল, সংগ্রামী, বীরাঙ্গনা নারীদের স্মরন করে ও স্বাধীনতা যুদ্ধে নিহত ও আহত বীর নারীদেরকে সম্মান জানিয়ে নারী দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রী ময়ংমম মেমিতা, ডেপুটি রেজিস্ট্রার ফাতেহা শিরিন, যৌন নিপীড়ন অভিযোগ সংক্রানত প্রতিরোধ কমিটির আহবায়ক ডেয়রী সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক জনাব অনজুমান আরা, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সহযোগী অধ্যাপক ড. সানজিদা রিতু, কৃষি অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া, ড. এ এফ এম সাইফুল ইসলাম, ড. মো: আবুল কাশেম।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলার পক্ষে নারীদের মর্যাদা বিষয়ে বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরুল ইসলাম, বক্তব্য প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল বাসেত এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, এর পরিচালক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট এর সভাপতি প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার। তিনি তার মূল্যবান বক্তব্যে গৃহ থেকে নারী নির্যাতন বন্ধের আহবান জানান। নারীদেরকে সকল স্তরে সমান অধিকার ও মর্যাদা প্রদানের প্রতিও গুরুত্ব প্রদান করেন।

নারী দিবস ২০১৬ এর র‌্যালী, আলোচনা সভা ও সার্বিক অনুষ্ঠানটির পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সিকৃবির সহযোগী অধ্যাপক ডা: নাসরিন সুলতানা লাকী, সহকারী অধ্যাপক মোসা: রুবাইয়াৎ নাজনীন আখন্দ ও প্রভাষক ফাহমিদা ইসহাক ।

  •  
  •  
  •  
  •  

Tags: