বাকৃবিতে সোনালী দলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২১-২০২২) গঠন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সাবজেক্ট ম্যাটার কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভুঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদারকে সভাপতি ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হাসেম, কোষাধ্যক্ষ হিসেবে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-১ হিসেবে গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান, যুগ্ম সম্পাদক-২ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান মজুমদারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মকবুল হোসেন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক এ.এস.এম গোলাম হাফিজ, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ জাভিদুল হক ভুঁঞা, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুর রহমান।
এছাড়া পদাধিকারবলে সদস্য হিসেবে কমিটিতে আছেন ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ সামছুল আলম, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সামছুল আলম ভুঁঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভুঁইয়া এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মর্তুজা।

