পবিত্র কোরআন অবমাননায় পবিপ্রবিতে মানববন্ধন

পবিপ্রবি সংবাদদাতা:
পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

১৩ নভেম্বর ( শুক্রবার) জুম্মার নামাজের পর একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান আনিস, সাধারন সম্পাদক মোঃ রায়হান আহমেদ রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার মিল্টন, বিভিন্ন সেমিস্টারের ছাত্র বৃন্দ, কর্মকর্তা- কর্মচারী বৃন্দ সহ প্রমুখ।
সাধারন সম্পাদক মোঃ রায়হান আহমেদ রিমন বলেন, “পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী যেই হোক না কেন অবিলম্বে দোষীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোরালো দাবী জানাচ্ছি”।

কৃষি অনুষদের ৮ম সেমিস্টারের ছাত্র মাহাবুব বলেন, “আমরা অবিলম্বে পবিত্র কুরআন শরীফের অবমাননাকারীদের দৃষ্টান্ত মুলক বিচার চাই”।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের টয়লেটে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়, এবং দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ করছেন সাধারণ ছাত্ররা।

  •  
  •  
  •  
  •  

Tags: