সিকৃবিতে ‘বাপজানের বায়োস্কোপ’ প্রদর্শনী ১১ মার্চ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
একটি সময় ছিল যখন গ্রামাঞ্চলে টেলিভিশন,সিনেমা ছিলনা কিন্তু বিনোদনের চাহিদা মেটানোর একমাত্র মাধ্যম ছিল বায়স্কোপ যা মেলায়, হাটে বাজারে দেখা যেত। বর্তমান বৃদ্ধ বয়সী অনেক মানুষের শৈশব কেটেছে বায়স্কোপের খেলা দেখে কিন্তু এই প্রজন্ম বায়স্কোপ চিনলেও বায়স্কোপ কি দেখেনি!এই আবহমান বাংলার হারানো ঐতিহ্যের সাথে মুক্তিযুদ্ধের এ মেলবন্ধন ‘বাপজানের বায়স্কোপ’ ছবির অন্যতম আকর্ষণ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কারু ফিল্মস পরিবেশিত রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির দিনব্যাপী বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে। প্রদর্শনীতে নির্মাতা রিয়াজুল রিজু, অভিনেত্রী সানজিদা তন্ময় এবং আরো অনেক গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ১১ মার্চ দুপুর থেকে তিনটি প্রর্দশনী হবে ছবিটির।
মাসুম রেজার কাহিনী ও সংলাপে ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন এই আই টুটুল, চন্দনা মজুমদার, ফকির জহির উদ্দিন, অমিত মল্লিক, এ এস এম বিপ্লব, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন ও আমিরুল ইসলাম।
প্রদর্শনীর সময় সূচি:
# ১ম শোঃ দুপুর ২:৩০ থেকে বিকাল ৪:৩০ টা ।
# ২য় শোঃ বিকাল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ টা ।
# ৩য় শোঃ সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ টা ।

