বাকৃবিতে রোটার্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাব অব এগ্রিভার্সিটির উদ্যোগে ও গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহযোগিতায় ২৮তম রোটার্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ছয় দিনব্যাপী ওই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক প্রফেসর ড.এম. মোজাহার আলীর সভাপতিত্বে ও রোটার্যাক্ট মানিক বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জিটিআই এর সাবেক পরিচালক ও প্রশিক্ষণ কোর্স সমন্বয়ক প্রফেসর ড. মাছুমা হাবিব, রোটার্যাক্ট ক্লাব অব এগ্রিভার্সিটির সভাপতি রোটার্যাক্ট নাজমুল ইসলাম সাগর, সাবেক সভাপতি আব্দুল মান্নান, ময়মনসিংহ রোটারেক্ট ক্লাবের সভাপতি রোটার্যাক্ট ফারুক খান পাঠানসহ প্রমুখ।
অনুষ্ঠানে ২৮তম রোটার্যাক্ট প্রশিক্ষণ ক্যাম্পের বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশের ৩৬ টি রোটারেক্ট ক্লাবের ৪৭ জন রোটার্যাক্টরদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
ছবি: আব্দুর রহমান


