বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট, বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপসহকারী পরিচালক পদে মৎস্যবিজ্ঞানের সাথে প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের সংযুক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস বর্জন করে কালো ব্যাচ ধারণ, মিছিল, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমাবেত হয়। পরে সাড়ে ১১ টায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয়’৭১ পাদদেশে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। আর এর একমাত্র দাবিদার মৎস্যবিদরা। অথচ তাদের মানক্ষুন্ন করে মৎস্য বিষয়ে যাদের সামান্য ধারণা নেয় তাদের সংযুক্ত করা হয়েছে। অনতিবিলম্বে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদ থেকে প্রাণিবিদ্যা বাদ না দিলে দেশে সকল বিশ্ববিদ্যালয়য়ের মৎস্যবিদদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে শিক্ষার্থীদের মানববন্ধনের প্রতি একত্মতা প্রকাশ করে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী।

  •  
  •  
  •  
  •  

Tags: