নানা আয়োজনের কুবির ৯ম ব্যাচের প্রথম বর্ষপূর্তি উদযাপিত
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জেগে ওঠো নবম ব্যাচ, বর্ষপূর্তির আনন্দে’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচ প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় তারা এ বর্ষপূর্তি উদযাপন করে। তাদের এ বর্ষপূর্তি কেইক কেটে এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিধ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কুন্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন । বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুপম দেবনাথ, নবম ব্যাচের সকল শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
উল্লেখ্য ২০১৫ সালের এই দিনেই প্রথম একাডেমিক ক্লাস শুরু হয়েছিল নবম ব্যাচের শিক্ষার্থীদের। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল পাহারের সবুজ ক্যাম্পাস।

