বশেমুরবিপ্রবিতে উত্তরণের নবীনবরণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত স্বেচ্ছাসবী সংগঠন উত্তরণের নবীনবরণ সোমবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের প্রতিষ্ঠাতা ইনজারুল হক। অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলা বিভাগের ছাত্রী তন্বী সাহা । এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে উত্তরণের সদস্যরা উপস্থিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উত্তরণের মূল কাজ ও লক্ষ্য নিয়ে বক্তব্য প্রদান করেন, নাজমুস সাকিব, রোমান শেখ, মেহজাবীন নূর জ্যোতি, মেহেদী হাসান ও প্রতিষ্ঠাতা ইনজারুল হক ।
প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান উত্তরণের বর্তমান কাজ নিয়ে প্রশংসা করেন ও তাদের ভবিষ্যত দিক নির্দেশনা প্রদান করেন । সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দায়বদ্ধতা ও দায়িত্ব নিয়ে বক্তব্য দেন। সবশেষ আনুষ্ঠানিকভাবে প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয় সংগঠনটি।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে ২য় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ । উত্তরণের মূল কাজ পথ শিশু ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো তুলে দেওয়া । সংগঠনটি এ বছর ফ্রেব্রুয়ারীতে ১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ও জেলার একটি গরীব ছেলেকে স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ করে দেয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত তাদের নতুন সদস্য সংখ্যা ২৭৫ জন যা বশেমুরবিপ্রবিতে ক্যাম্পাস ভিত্তিক সবচেয়ে বড় সংগঠন।

