রাবিতে সংগীত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সংগীত বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে ‘শান্তির জন্য সংগীত’ শীর্ষক তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ভারতের সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়।

এসময় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন। সেখানে তাঁদের সংগীত বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

সংগীত বিভাগের শিক্ষক সানজিদা মঈদ, সোনিয়া শারমিন খানের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার সুলতান আব্দুল আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীত বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে, কিন্তু বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষার ইতিহাস স্বল্পকালের। একাডেমিক ডিসিপি¬ন হিসেবে সংগীতের উন্নয়নে আরো আলোচনা ও গবেষণা প্রয়োজন। সে লক্ষে এই আন্তর্জাতিক সেমিনার ও সংগীত সম্মেলন সংশি¬ষ্ট বিষয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই আয়োজনে ৩টি করে সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। সেমিনার ও সম্মেলনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশ থেকে সংগীতজ্ঞ, শিল্পী, গবেষক, শিক্ষার্থী ও সংগীতবোদ্ধা অংশ নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: