নভেম্বর থেকে রাবির সকল ফি অনলাইনে

শিক্ষা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সবধরনের ফি নভেম্বর থেকে অনলাইনে জমা দিতে পারবেন শিক্ষার্থীর। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বিভাগের পরীক্ষার ফি, হলের সিট ভাড়া প্রদানসহ আনুষঙ্গিক যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে ব্যাংকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে সবকিছু অনলাইন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীরা যাতে ঘরে বসে অনলাইন পেমেন্টের মাধ্যমে ব্যাংকের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে পারেন সে বিষয়টি নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, নভেম্বরের আগেই শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় চলে আসবে।

  •  
  •  
  •  
  •  

Tags: