পবিপ্রবিতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও সাধারণ ছাত্রছাত্রীরা সম্প্রতি ঘটে যাওয়া তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধণ করেছে। বাংলাদেশ ছাত্রমৈত্রী কর্তৃক আয়োজিত উক্ত মানববন্ধনে দলটির নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষক অংশগ্রহণ করেন।
বক্তারা তনু হত্যার বিচারের জোর দাবি জানান এবং এই ঘটনার যেন পুনঃরাবৃত্তি না হয় সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. অসিত কুমার পাল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর আহবায়ক মোঃ নাহিদ হাসান বলেন,”ক্যাণ্টনমেণ্টের মত সংরক্ষিত নিরাপদ জায়গায় ও আমাদের দেশের নারীরা নিরাপদ নয়।কাজেই এর সুষ্ঠু বিচারে যেন কোনো প্রকার ছাড় না দেয়া হয় সেদিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।”
এছাড়া বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা ও বক্তব্য রাখেন ও তনু হত্যার বিচার দাবি করেন। মানববন্ধনে তনুর আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী “সোহাগী জাহান তনুকে কুমিল্লা ক্যাণ্টনমেন্টের ভিতরে প্রথমে ধর্ষণ এবং পরে নির্মমভাবে হত্যা করা হয়।

