কুবির বাংলা বিভাগের বর্ষপূর্তি উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে । মঙ্গলবার ১২টায় বাংলা বিভাগের করিডোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ কেক কাটার মাধ্যমে শুরু করে বাংলা পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন এম. এম. শরিফুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক, বাংলা বিভাগের সভাপতি ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী অধ্যাপ ক মো.মোকাদ্দেস-উল-ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রভাষক মুহাম্মদ সোহরাব উদ্দিন, প্রভাষক সুমাইয়া আফরিন সানি ও নাহিদা বেগমসহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
বক্তব্যে উপাচার্য ড. আলী আশরাফ বলেন, ‘৭ম বর্ষে পদার্পণে বাংলা বিভাগকে অভিনন্দন জানাই। শিক্ষক-শিক্ষার্থী সকলকে সাহিত্য অধ্যয়নের পাশাপাশি গবেষণাধর্মী সাহিত্যসৃষ্টির কাজে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।’

কলা অনুষদের ডিন এম. শরিফুল করিম ‘বাংলা বিভাগের বর্ষপূর্তিতে বিভাগকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বলেন, ‘বাংলা বিভাগ সাহিত্যের জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানের আলো বিশ্বব্যাপি ছড়িয়ে দিবে এবং বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।’

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্ত্বে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষদের সামনে এস শেষ হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ মার্চ, ৩ জন শিক্ষক ও ৪২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

  •  
  •  
  •  
  •  

Tags: