বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আবারো সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
আজ রবিবার আনুমানিক রাত ৯ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
আহত হাফিজুল ইসলাম ময়মনসিংহ সদরের শিকারিকন্দা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যাবসায়ী।
প্রতক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, “আমবাগান থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল রাস্তায় চলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক নিরাপত্তা শাখায় জানালে তারা এসে মোটরসাইকেলটি উদ্ধার করে।”
হাফিজুলের স্বজন সবুজ বাংলাদেশ24 কে জানায়, ” আহত হাফিজুল বাকৃবি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো মোখলেছের দুলাভাই। তাকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।”

