রুয়েটে ‘জাতীয় হাই স্কুল প্রোগামিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজশাহী অঞ্চলের জাতীয় হাই স্কুল প্রোগামিং প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রোগামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এম.পি।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. কামরুজ্জামান সরকার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি লাফিজা জামান। এছাড়াও অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের কমিম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘আজকে তোমরা যারা এখানে হাই স্কুল প্রোগামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ; তোমরাই ভবিষ্যতে দেশের সকল প্রকার আবিস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’
প্রোগামিং প্রতিযোগিতার দুইটি ইভেন্টে মোট ৭৪ টি পুরষ্কার দেয়া হয়। ইভেন্ট দু’টির প্রথমটি হলো আসিটি কুইজ প্রতিযোগিতা ও দ্বিতীয়টি হলো প্রোগামিং প্রতিযোগিতা। আইসিটি কুইজে তিনটি ভাগে মোট ৬০ টি পুরস্কার এবং প্রোগামিং প্রতিযোগিতায় দুইটি ভাগে ১৪ টি পুরস্কার দেয়া হয়।
এছাড়াও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এম.পি।
রাজশাহী অঞ্চলের প্রায় ১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে জাতীয় হাই স্কুল প্রোগামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

