বাকৃবিতে এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী এলডিডিপি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উপর সূচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি ২ থেকে ৫ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি এ প্রকল্পের অন্তর্ভুক্ত সকলকে সাধুবাদ জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের প্রকল্পের বিকল্প নেই। পাশাপাশি এই প্রকল্পে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আউয়াল, পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. শাজেদা আক্তার ও প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে মূল উপস্থাপনা প্রদান করেন ড. সফিফুল আজম।
প্রফেসর ড. সুকুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নুল আবেদীন। তিনি সকলকে মিলিতভাবে দেশ ও প্রাণিসম্পদের উন্নতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
  •  
  •  
  •  
  •