উন্নত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে উন্নত জীতগত ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবসটেটিক্স  বিভাগের আয়োজনে এলডিডিপির এই প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল আওয়াল। তিনি বলেন, জনবহুল এদেশে  মাংস ও ডিমের চাহিদা পূরণে এলডিডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিডিপি এর কনসালটেন্ট অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আলী আকবর ভুঁইয়া।

অনুষ্ঠানে মূল উপস্থাপনা প্রদান করেন প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক প্রফেসর ড. নাসরিন সুলতানা জুয়েনা। তিনি বলেন, বাংলাদেশে সাধারণত এখন পর্যন্ত কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করা হয়। এ পদ্ধতিতে বছরে গাভী থেকে একটি বাচ্চা পাওয়া যায়। কিন্তু ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে বছরে ২৫-৩০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভ্রূণ উৎপাদন এবং প্রতিস্থাপনের মাধ্যমে কৃত্রিম প্রজননের তুলনায় অধিক সংখ্যক বাছুর উৎপাদন সম্ভব বলে জানান প্রকল্পের প্রধান গবেষক ড. নাসরীন সুলতানা জুয়েনা। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ভ্রুন উৎপাদন ও টেকসই প্রতিস্থাপনের জন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা হবে।

কর্মশালায় সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. জয়ন্ত ভট্টাচার্য সভাপতিত্বে এবং একই বিভাগের ডা. মোসা. সানজিদা সাফওয়াত সঞ্চালনা করেন।

তিন বছর মেয়াদী এই প্রকল্পটির ব্যয় প্রায় ৮২ লাখ টাকা।

  •  
  •  
  •  
  •